গ্ল্যামারাস চিত্রনায়িকা ও মডেল পপি বেশ ক’বছর ধরে মিডিয়া থেকে নিজিকে প্রায় গুটিয়ে রেখেছেন। পরিবার পরিজন থেকেও আলাদা এখন। এই নিয়ে রিউমারও রয়েছে প্রচুর। কিন্তু পপি কখনওই স্পষ্ট করে কাউকে কিছু বলেননি এ বিষয়ে। এদিকে পপি যেখানে থাকেন তার পাশের ফ্ল্যাটে বাস করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক যুবক। যার বাবা-মা নেই। ছোট চাচার সঙ্গে ঐ ফ্ল্যাটে উঠেছে কিছু দিন আগে। ঘটনার পরম্পরায় পপির সঙ্গে পরিচয় হয় সেই যুবকের। এক সময় মানষিক ঘনিষ্ঠতাও বাড়ে। যদিও দুজনের বয়সের পার্থক্য রয়েছে বেশ।
যার বাবা-মা নেই। ছোট চাচার সঙ্গে ঐ ফ্ল্যাটে উঠেছে কিছু দিন আগে।
ঘটনার পরম্পরায় পপির সঙ্গে পরিচয় হয় সেই যুবকের। এক সময় মানষিক ঘনিষ্ঠতাও বাড়ে। যদিও দুজনের বয়সের পার্থক্য রয়েছে বেশ। সময়ের ব্যাবধানে পপির মিডিয়া ছেড়ে যাওয়া এবং একা থাকার নেপথ্যের ঘটনা যুবকটি জেনে যায়। জানতে পারে, মকবুল নামের এক গডফাদারের কারণেই রুপালী পর্দা থেকে আড়াল হয়ে আছেন পপি!

এ নিয়ে শুরু হয় পপির জীবনে নতুন নাটকীয়তা।এভাবেই এগুতে থাকে পপি অভিনীত ঈদের বিশেষ টেলিফিল্ম ‘এক্সপ্রেশন অব লাভ’ এর গল্প। রুদ্র মাহফুজের রচনা এবং বি ইউ শুভ’র পরিচালনায় ঈদের এই বিশেষ টেলিফিল্মটিতে চিত্রনায়িকা পপি ছাড়াও অভিনয় করেছেন পরাগসহ অনেকে।
এটি একুশে টেলিভিশনে ঈদের তৃতীয়দিন বিকাল ৩টা ৩০মিনিটে প্রচার হবে বলে জানিয়েছেন নাট্যকার রুদ্র মাহফুজ।

Blogger Comment
Facebook Comment